Tuesday, June 14, 2016

কার্টুনিষ্টের বাজেট!

লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: প্যাঁচআল, দৈনিক সমকাল
(১৩ জুন ২০১৬)

কোনটা বেশি ভারী?

কার্টুন-১:
১ম বন্ধু: এক কেজি তুলা আর এক কেজি লোহার মধ্যে কোনটা বেশি ভারী বলত?
২য় বন্ধু: অবশ্যই লোহা...

কার্টুন-২:
১ম জন: ক্যামনে বুঝায় বল?
২য় জন: ক্যামনে আবার! দুইটা দিয়া তোরে বারি দিলেই বুঝতে পারবি কোনটা বেশি ভারী!!


লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: যুগান্তর রঙ্গ, দৈনিক যুগান্তর
(৪ জুন ২০১৬)

প্যারোডি: ছোটবেলার ছড়া নতুন করে পড়া!

১.
আতা গাছে তোতা পাখি
মৌ ছুঁয়েছে ডালিম
বায়োমেট্রিক করতেই হবে
বলছে তারানা হালিম!

২.
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
বউ বলেছে গোশত রাঁধবে
সাথে চালের রুটি!

৩.
সকালে উঠিয়া আমি
মনে মনে কই
কি-ই বা এতো সকাল হইছে
আরেকটু ঘুমায় লই।

৪.
কে মেরেছে কে ধরেছে
কে দিয়েছে গাল?
বউ মেরেছে বউ ধরেছে
বলছিলাম তার তরকারিতে
একটু বেশিই হইছে ঝাল!

৫.
বাঁশ বাগানের মাথার উপর
চাঁদ উঠেছে ওই
বাঁশের আগায় উঠিয়ে আমায়
কেঁড়ে নিলা মই?

৬.
নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে
এই দেখিয়া পোলাপান
সেলফি তুলেছে!

 
প্রথম প্রকাশ: প্যাঁচআল, দৈনিক সমকাল
(১৩ জুন ২০১৬)

যানজট আছে বলেই...

►    সারা দিন দৌড়ের ওপর থাকা যানবাহনগুলো একটু বিশ্রাম নিতে পারে।
►   ৯টার অফিস ১২টায় পৌঁছালেও বস কিছুই মনে করে না। রাতে লেট করে বাড়ি ফিরলেও বউয়ের কাছে কৈফিয়ত দিতে হয় না।
►    সৃজনশীল ব্যক্তিরা গাড়িতে বসেই নিজের সৃজনশীল চিন্তাগুলোর প্রতিফলন ঘটাতে পারেন। গাড়িতে বসেই কাব্যচর্চা, গল্প লেখা বা পত্রিকার জন্য ফিচার লেখার আইডিয়া খুঁজে পাওয়া যায়।

►   দুই পা দিয়ে গাড়িতে চড়া বাদেও যে টুকটাক হাঁটাহাঁটি করা যায়এটা মানুষজন অনুধাবন করতে পারে।
►    রাতের অনিদ্রাগুলো পুষিয়ে নিতে মানুষজন যানবাহনেই একটু ঘুমিয়ে নিতে পারে।
►   সময়েরও যে মূল্য আছে, এটা সবাইকে মনে করিয়ে দেয়।
►   দূরে কোথাও ডেটিং থাকলে যানজটের অজুহাতে সেটা ক্যানসেল করে বাড়িতে বসেই অনায়াসে আরাম করা যায়।
►   যারা ব্যস্ততার কারণে আত্মীয়স্বজনের খোঁজ নেওয়ার টাইম পান না, তাঁরা অলস বসে না থেকে ফোন করে সবার খবরাখবর নিতে পারেন।
►  এক বসায়ই পুরো পত্রিকা পড়ে দেশের সব খবর জানার পাশাপাশি নিজের জ্ঞানও বৃদ্ধি করা যায়।
►   মুভি, নাটক কিংবা বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম দেখার জন্য যাঁরা টাইম পান না, তাঁরা গাড়িতে বসে এসব দেখে বিরক্তিকর মুহূর্তটা সহজেই     কাটিয়ে দিতে পারেন।
►  ধৈর্য মানুষের একটা বড় গুণ, সেটা প্র্যাকটিক্যালি অনুভব করা যায়।
প্রথম প্রকাশ: ঘোড়ারডিম, দৈনিক কালেরকণ্ঠ
(১৪ জুন ২০১৬)

Friday, June 10, 2016

সিম বন্ধ হওয়ায় যেসব সুবিধা পাবেন

১ জুন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের অনিবন্ধিত সব সিমতো আপনার সিমটিও যদি বন্ধ হয়ে যায় তবে এটা অবশ্যই আপনার জন্য মন খারাপের বিষয়কিন্তু আপনি জানেন কি সিম বন্ধ হয়ে গেলেও আপনি পেয়েছেন বিশেষ কিছু সুবিধা? ভাবছেন কী সেগুলো? চলুন দেখে আসি

অপারেটর থেকে কথা বলার জন্য যে লোন বা এডভান্স টাকাগুলো আপনি নিয়েছিলেন সেগুলো আর আপনাকে শোধ দিতে হবে না
সিম বন্ধ থাকায় রাত-বিরাতে কিংবা সময়-অসময়ে আপনাকে লোডের দোকানে দৌড়াতে হবে না ফোনে টাকা ভরার জন্য
পাওনাদারেরা এখন শত চেষ্টাতেও আপনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারবে না
সিম বন্ধ থাকায় আপনাকে আর ফোনে কথা বলতে হবে নাফলে আপনি থাকবেন মোবাইল ফোনের ক্ষতিকারক রেডিয়েশন মুক্ত!
সিম বন্ধ হয়ে যাওয়ায় আপনাকে আর কষ্ট করে সেই সিমের নাম্বারগুলা স্মরণে রাখার দরকার নেইফলে আপনার ব্রেইনের ওপর থেকে কিছু প্রেসার কমে যাবে এবং আপনি হয়ে উঠবেন আরো বেশি মেধাবী!
দিনে সতেরো বার করে অপারেটররা আপনাকে এই অফার, সেই অফার টাইপ ফালতু ম্যাসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবে না
সকালে এই সিম, বিকালে ওই সিম, রাতে আবার অন্য সিম এভাবে বারবার আপনাকে আর সিম চেঞ্জ করে মোবাইলে লাগাতে হবে নাআর তাই আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন লাস্টিং করবে
কোন সিমে কী অফার, কত টাকা রিচার্জ করলে বিশেষ ইন্টারনেট সেবা পাবেন এই টাইপের অফারগুলাও আপনার মনে রাখার প্রয়োজন পড়বে নাএতে আপনি অন্য যেকোনো সময় থেকে কিছুটা হলেও চাপমুক্ত থাকতে পারবেন

লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: এনটিভি (অনলাইন)
(৭ জুন ২০১৬)