Friday, June 10, 2016

সিম বন্ধ হওয়ায় যেসব সুবিধা পাবেন

১ জুন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের অনিবন্ধিত সব সিমতো আপনার সিমটিও যদি বন্ধ হয়ে যায় তবে এটা অবশ্যই আপনার জন্য মন খারাপের বিষয়কিন্তু আপনি জানেন কি সিম বন্ধ হয়ে গেলেও আপনি পেয়েছেন বিশেষ কিছু সুবিধা? ভাবছেন কী সেগুলো? চলুন দেখে আসি

অপারেটর থেকে কথা বলার জন্য যে লোন বা এডভান্স টাকাগুলো আপনি নিয়েছিলেন সেগুলো আর আপনাকে শোধ দিতে হবে না
সিম বন্ধ থাকায় রাত-বিরাতে কিংবা সময়-অসময়ে আপনাকে লোডের দোকানে দৌড়াতে হবে না ফোনে টাকা ভরার জন্য
পাওনাদারেরা এখন শত চেষ্টাতেও আপনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারবে না
সিম বন্ধ থাকায় আপনাকে আর ফোনে কথা বলতে হবে নাফলে আপনি থাকবেন মোবাইল ফোনের ক্ষতিকারক রেডিয়েশন মুক্ত!
সিম বন্ধ হয়ে যাওয়ায় আপনাকে আর কষ্ট করে সেই সিমের নাম্বারগুলা স্মরণে রাখার দরকার নেইফলে আপনার ব্রেইনের ওপর থেকে কিছু প্রেসার কমে যাবে এবং আপনি হয়ে উঠবেন আরো বেশি মেধাবী!
দিনে সতেরো বার করে অপারেটররা আপনাকে এই অফার, সেই অফার টাইপ ফালতু ম্যাসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবে না
সকালে এই সিম, বিকালে ওই সিম, রাতে আবার অন্য সিম এভাবে বারবার আপনাকে আর সিম চেঞ্জ করে মোবাইলে লাগাতে হবে নাআর তাই আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন লাস্টিং করবে
কোন সিমে কী অফার, কত টাকা রিচার্জ করলে বিশেষ ইন্টারনেট সেবা পাবেন এই টাইপের অফারগুলাও আপনার মনে রাখার প্রয়োজন পড়বে নাএতে আপনি অন্য যেকোনো সময় থেকে কিছুটা হলেও চাপমুক্ত থাকতে পারবেন

লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: এনটিভি (অনলাইন)
(৭ জুন ২০১৬)

Monday, June 6, 2016

বাজে৳ টক!

লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: এনটিভি (অনলাইন)
(৬ জুন ২০১৬)

বাজেটে যেসবের দাম বাড়ানো ও কমানো উচিত!

ঘোষণা করা হয়েছে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে। প্রতিবারের মতো এই বাজেটেও বেড়েছে বেশ কিছু জিনিসের দাম এবং কমেছেও কিছু সংখ্যক জিনিসের দাম। তো, বাজেটে যেসব জিনিসের দাম বাড়ালে ও কমালে ভালো হতো, চলুন দেখে আসি-


  যেসব জিনিসের দাম বাড়ানো উচিত
মোবাইলের ক্যান্ডি ক্র্যাশ, ক্ল্যাশ অব ক্ল্যানস টাইপ গেমগুলোর দাম বাড়ানো উচিত, যাতে করে পোলাপান এগুলা খেলেই সারাটা দিন পার করে দিতে না পারে।
সেসব শাকসবজি দিয়ে মেয়েরা রূপচর্চা করে, সেসব শাকসবজির দাম বাড়ানো উচিত, যাতে করে খাবারের জিনিস মুখে নয়, মানুষ খাওয়ার জন্যই ব্যবহার করতে পারে!
জিপিএ ৫-এর দাম বাড়ানো উচিত, যাতে করে গণহারে কেউ এটাকে অর্জন করতে না পারে।
হিন্দি সিরিয়ালের দাম বাড়ানো উচিত। তাহলে আর ঘরে ঘরে হিন্দি সিরিয়াল দেখার সুযোগ পাবে না অনেকেই। ফলে দেশের ঝগড়াঝাঁটি কমে যাবে অনেকটাই।
পার্কের ডেটিংয়ের জন্য ফি বাড়ানো উচিত। এতে করে স্কুল ফাঁকি দিয়ে পোলাপান পার্কে বসে ডেটিং মারার আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে তারা লেখাপড়ার দিকেই মনোযোগী বেশি হবে।
অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধনে ফি আরো অধিক থেকে অধিকতর করা উচিত। এতে করে দেশে ব্যাঙের ছাতার মতো নিউজপোর্টাল গড়ে উঠবে না এবং আজেবাজে নিউজও খুব একটা বেশি ছড়াবে না।
বাঁশের দাম বাড়ানো উচিত, যাতে করে একজন আরেকজনকে সহজে বাঁশ দিতে না পারে!
মোবাইল ও ক্যামেরাজাতীয় যন্ত্রাংশের দাম বাড়ানো উচিত। এতে করে যা তুলি, তা-ই ফেসবুকে আপলোড করার প্রচলনটা কমে যাবে।
গাড়ি-ঘোড়া কেনার ওপর ট্যাক্স বাড়ানো উচিত, যাতে করে বড়লোকেরা তাদের পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা গাড়ি কিনতে পারবে না। ফলে রাস্তার যানজট অনেকটাই কমে যাবে।
মুখের তেলের ওপরও বাড়তি ফি ধরা যায়। এতে আর কেউ অফিসের বসকে তৈল মর্দন করার সুযোগ পাবে না। ফরমালিনের দাম বাড়ানো যায়। এতে করে ব্যবসায়ীরা পাইকারি হারে সবকিছুর সঙ্গে ফরমালিন ব্যবহার করতে পারবে না।
মিছিল-মিটিং-সমাবেশের ওপর বাড়তি ট্যাক্স ধরা যায়। ফলে যত্রতত্র রাস্তা দখল করে সমাবেশ কিংবা মাইক ব্যবহার করে কেউ মানুষের কানের বারোটা বাজাতে পারবে না।

যেসব জিনিসের দাম কমানো উচিত
পরীক্ষার পাস মার্ক কমানো উচিত, যাতে করে আর একজন ছাত্রও ফেল করতে না পারে।
লাইকের দাম কমানো উচিত, যেন ফেসবুকে সেলিব্রেটি আর নন-সেলিব্রেটি সব এককাতারে থাকতে পারে।
পোশাকশিল্পের দাম কমানো উচিত, যাতে করে বাস্তবে তো বটেই, সিনেমায়ও নায়িকারা বস্ত্র সংকটে না ভুগতে পারে।
রিকশা ভাড়া কমানো উচিত। কেননা, এটা কমালে বড়লোকদের পাশাপাশি মাঝেমধ্যে মধ্যবিত্তরাও রিকশায় চড়ার সুযোগ পাবে।
রিচ ফুডের দাম কমানো উচিত, যাতে করে এগুলা খেয়ে গরিব মানুষ তাদের দেহের ওজন কিছুটা হলেও বাড়াতে পারে।
বাচ্চাদের খেলাধুলার পণ্যের দাম কমানো উচিত, যাতে করে দেশে হাজারো নতুন মুস্তাফিজ, মাশরাফি কিংবা সাকিবের মতো প্লেয়ার তৈরি হতে পারে।
হারিকেনের দাম কিছুটা হলেও কমানো উচিত, যাতে মানুষ ঘনঘন লোডশেডিংয়ের কবলে পড়লেও সহজেই আদিম যুগে ফিরে যেতে পারে।
ডিম আর আলুর দাম কমানো উচিত, যাতে করে দেশে লাখ লাখ ব্যাচেলর ভাই দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে এবং তারা কখনো বুয়ার অভাব না বুঝতে পারে।

লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: এনটিভি (অনলাইন)
(৬ জুন ২০১৬)

আমরাই দৌড়ে সেরা, কারণ...

লেখা ও আঁকা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: এনটিভি (অনলাইন)
(৫ জুন ২০১৬)

যেসব স্ট্যাটাস আপনি ফেসবুকে দিতে পারবেন না!

জকাল পান থেকে চুন খসলেও মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয়কিন্তু বিশ্বাস করেন আর নাই করেন, এমন কিছু কথা আছে যেগুলো আপনি চাইলেও শেয়ার দিতে পারবেন নাভাবছেন, কী সেগুলো? চলুন দেখে আসি-


— অফিসে ঘুষ খাবেনএমন স্ট্যাটাস আপনি কখনোই দিতে পারবেন নাদিলে খবর আছে
— পরীক্ষায় ফেল করবেনএটা আপনি লিখতেই পারবেন নালিখলে আপনার গার্ডিয়ান কর্তৃক উত্তম-মধ্যম খাওয়ার আশঙ্কা ১০০ পার্সেন্ট
— একাধিক প্রেম করছেনআপনি কখনোই এটা বলতে পারবেন নাযদি বলেন, তবে সবকয়টা প্রেমিক/প্রেমিকা এসে আপনার সঙ্গে রিলেশন ব্রেকআপ তো করবেই, পাশাপাশি আপনাকে ম্যারাথন দৌড়ও করিয়ে ছাড়বে
— চুরি, ডাকাতি, ছিনতাই করতে যাচ্ছেনএসবের একটাও আপনি ফেসবুকে লিখতে পারবেন নালিখলে ঘটনাস্থলে যাওয়ার আগেই পুলিশ হাজির হয়ে আপনার খাতির-যত্ন নেওয়া শুরু করবে!
— অফিস ফাঁকি দেবেনএমন স্ট্যাটাস আপনি চাইলেও দিতে পারবেন নাকারণ অফিসের বস বা আপনার কলিগরা এমন স্ট্যাটাস দেখে ফেললে আপনার চাকরি হুমকির মুখে পড়বে!
— ভুয়া সার্টিফিকেট লাভ করেছেনএমন কথা লিখে স্ট্যাটাস দিছেন তো মরছেনকোথাও আর কোনো পাত্তা পাবেন না আপনি
— পাসওয়ার্ড শেয়ার করলামএমন স্ট্যাটাস আপনি ভুলেও শেয়ার করতে পারবেন নাকারণ, পাসওয়ার্ড শেয়ার করলে আপনার আইডি আর আপনার নিজের থাকবে না।

লেখা: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: এনটিভি (অনলাইন)

(২ জুন ২০১৬)