Showing posts with label কালের কণ্ঠ. Show all posts
Showing posts with label কালের কণ্ঠ. Show all posts

Wednesday, September 21, 2016

প্রেমরোগের এক ডজন লক্ষণ

সবাই বলে প্রেম নাকি একটা রোগ। আর রোগ হলে অবশ্যই এর কিছু লক্ষণ থাকার কথা। তো কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনি আসলে প্রেমের ভাইরাসে আক্রান্ত হয়েছেন, চলুন দেখে আসি। লিখেছেন— রবিউল ইসলাম সুমন

♦ জীবনে কখনো দেখার চেষ্টা করেননি আপনার চেহারাটা আসলে কেমন। অথচ এখন একটু পর পরই আয়নার কাছে গিয়ে নিজেকে দেখেছেন। 
♦ আগে মোবাইলে ১০-২০ টাকা রিচার্জ করলেই আপনার সারা মাস চলে যেত। অথচ এখন ডেইলি তিন-চারবার রিচার্জের দোকানে যেতে হয়। 
♦ মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন ক্যান্ডি ক্র্যাশ বা ক্ল্যাশ অব ক্ল্যানস গেম খেলতে খেলতে। অথচ এখন আর কোনো গেমসই খেলতে ইচ্ছা করে না। 
♦ বড় বড় জোকস শুনলেও আপনার মুখ থেকে হাসি বের হয় না। অথচ এখন কোনো কারণ ছাড়াই আপনি একটু পর পর হেসে ওঠেন। 
♦ কাকের মতো কর্কশ কণ্ঠ বলে আপনি ভুলেও কখনো গান গাননি। অথচ এখন কে কী ভাবছে, না ভাবছে— সেসব কেয়ার না করেই নিজে নিজে গুনগুনিয়ে গেয়ে ওঠেন। 
♦ রাত ২টা না বাজলে আপনি কখনো রুমের লাইট নেভান না। অথচ এখন ১০টা না বাজতেই লাইট নিভিয়ে মোবাইলে গান শোনেন বা গুনগুনিয়ে কথা বলেন। 
♦ বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি না করলে আপনার চলতই না। অথচ এখন কেমন জানি একা একা থাকতে ইচ্ছা করে। 
♦ মোবাইল আর পিসিতে পুরনো সব ছবি, গান, ভিডিও মুছে দিয়ে বেছে বেছে কেবল রোমান্টিক মুভি, গান বা ছবি সেইভ করে রেখেছেন। 
♦ তুচ্ছ ঘটনায় অনেক হৈহুল্লোর করে বসেন কিংবা বিশাল কোনো ঘটনাকে তুচ্ছ মনে করে এড়িয়ে চলে যাচ্ছেন। 
♦ পার্কে কপোত-কপোতীদের তো বটেই, গাছের ডালে দুটি পাখি একত্রে বসে থাকতে দেখলেও আপনি কোথায় যেন হারিয়ে যান, আপনাকে কেউই খুঁজে পায় না। 
♦ একটা সময় এক কাপড়ে আপনি তিন দিন থেকেছেন। অথচ এখন কারণ ছাড়াই একটু পর পর পোশাক চেঞ্জ করতে আপনার ভালো লাগছে। 
♦ ঘণ্টায় ঘণ্টায় স্টেটাস না দিলে আপনার শান্তি লাগত না। অথচ এখন সারা দিনেও আপনাকে ফেসবুকে খুঁজে পাওয়া যায় না।

প্রথম প্রকাশ: ঘোড়ারডিম, দৈনিক কালেরকণ্ঠ
(২০ সেপ্টেম্বর ২০১৬)